Facebook Twitter Instagram YouTube

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে, এনবিআরের পক্ষ থেকে দাবি করা এই বিপুল পরিমাণ করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে একাধিক রিট আবেদন দাখিল করা হয়েছিল। দীর্ঘ শুনানির পর আদালত আজ রায় প্রদানের মাধ্যমে গ্রামীণ কল্যাণকে কর পরিশোধের নির্দেশ দিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh