Facebook Twitter Instagram YouTube

রাশিয়ার লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৭


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ /
রাশিয়ার লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৭

রাশিয়ার পশ্চিমাঞ্চলের তামবভ অঞ্চলের কোটভস্ক শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। শনিবার তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ এই তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর পেরভিশভ জানান, রাতের বেলায় ইউক্রেনের মানববিহীন আকাশযান বা ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। হামলার সময় লজিস্টিকস সেন্টারের রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন।

বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে। এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১: ৩৯আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১: ৪৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh