
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিয়ম অনুযায়ী স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। এর আগে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে সিইসির কার্যালয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করা হয় এবং তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রমের বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনের প্রক্রিয়া হিসেবে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামসহ ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। কমিশন সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করবে এবং এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :