
ভারতের উত্তর প্রদেশের নেপাল সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে খালিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর এক পলাতক সদস্য এবং ওই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিক্রমজিৎ সিং এবং ম্যানভির সিং ধিল্লন। এর মধ্যে বিক্রমজিৎ সিং ২০২৩ সালে পাঞ্জাবের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় অভিযুক্ত ও পলাতক আসামি। অন্যদিকে, ম্যানভির সিং ধিল্লন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও আদতে ভারতের পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা। স্থানীয় পুলিশ জানিয়েছে, নেপালের রূপাইদিহা সীমান্ত চৌকি দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
যৌথ অভিযানের মাধ্যমে আটক হওয়া অন্য তিনজন ভারতীয় নাগরিক হলেন রূপাইদিহা শহরের বাসিন্দা সুরেশ কুমার পাঠক, দিলীপ উপাধ্যায় এবং গাড়িচালক রাহুল কুমার। উত্তর প্রদেশ পুলিশ ও সশস্ত্র সীমা বলের (এসএসবি) যৌথ প্রচেষ্টায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ভারতে যখন ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লিসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে, ঠিক সেই অস্থির পরিস্থিতির মধ্যেই এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটল।
আপনার মতামত লিখুন :