
গাজীপুরে ‘গৌরবের জুলাই ২০২৪’ স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আলোচনা সভা, গণআন্দোলনে আহত, নিহত ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাজীপুর মহানগরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমপি রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী তমা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জান ননী, ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সরকার জাবেদ আহাম্মেদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্র দলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এএইচএম দেলোয়ার, মহানগর যুবদের যুগ্ম আহবায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, সদর থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব মো. রোবায়েত হোসেন বেলায়েতসহ অনেকে।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪ সালের উত্তাল জুলাই আন্দোলনের মিটিং ও মিছিলের ধারণকৃত ভিডিও চিত্র সম্প্রচার করা হয়। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা সে সময়কার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। কর্মসূচির অন্যান্য আয়োজনের মধ্যে ছিল পুতুল নাচ ও দেশাত্মবোধক গানের পরিবেশনা।
মহানগরের পিটিআই অডিটোরিয়ামে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি।
এ ছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে ছিল উত্তাল জুলাই- ২৪ আন্দোলনের মিটিং, মিছিলের ধারণকৃত ভিডিও সম্প্রচার এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য, পুতুল নাচ, দেশাত্মবোধক গান উল্লেখযোগ্য।
আপনার মতামত লিখুন :