
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়।
নিজের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে ৮২ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, এখন ৮২ বছর বয়সে এসেও বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করার জন্য প্রয়োজনে তিনি আরও একবার লড়াই করতে প্রস্তুত আছেন।
জুলাই যোদ্ধাদের অধিকারের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আক্ষেপ করে বলেন, অধিকার আদায়ের জন্য জুলাই যোদ্ধাদের যদি বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে সেটি অত্যন্ত লজ্জাজনক। তিনি সরকারের মূল দায়িত্ব হিসেবে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জন্য কাজ করার ওপর জোর দেন।
আপনার মতামত লিখুন :