
পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে হত্যার পর পৈশাচিক এক কাণ্ড ঘটিয়েছেন এক স্বামী। কর্ণাটকের গালাগালি গ্রামে ২৩ বছর বয়সী ভাগ্যশ্রী জিগালুর নামের এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামী প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করেছে বিলাগি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২৬ জুলাই, রোববার সন্ধ্যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে প্রবীণ কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন। এরপর ওড়না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য লড়াই করছিলেন, সেই মুহূর্তের ভিডিও ধারণ করে অভিযুক্ত স্বামী তা তার আত্মীয় ও বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। এমনকি, ভিডিও কলের মাধ্যমে ভাগ্যশ্রীর বাবা-মাকেও মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্ব দেখার সুযোগ করে দেন প্রবীণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের ওড়নায় ঝুলে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন ভাগ্যশ্রী। তার পায়ের নিচে একটি খাট ছিল, যেখানে নামার জন্য তিনি চেষ্টা করছিলেন। ঘরের দেয়ালে দম্পতির বিয়ের সময় লেখা নামও দৃশ্যমান ছিল।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, দাম্পত্য কলহের কারণে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী বাবার বাড়ি চলে গিয়েছিলেন। পরে প্রবীণ তাকে শান্তিপূর্ণভাবে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এবং পরকীয়ার সন্দেহের অভিযোগটি সত্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কর্ণাটকের গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :