Facebook Twitter Instagram YouTube

গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানো ইমাম ও বরকে জরিমানা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানো ইমাম ও বরকে জরিমানা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৭। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি বাল্যবিয়ে পড়ানোর অপরাধে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক স্থানীয় মসজিদের ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে উপজেলার কাকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রামে বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে কাকনহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে জাকির হোসেনের (২৩) বিয়ের প্রস্তুতি চলছিল।

আইন অমান্য করে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম আব্দুর রাজ্জাককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বর জাকির হোসেনকেও আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনেপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যেতে সক্ষম হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh