Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে ইরানের হামলা


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন যদি অব্যাহত থাকে, তবে এর জবাবে আরও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল যে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ নামের একটি কনটেইনার জাহাজে আইআরজিসি হামলা চালিয়েছে। এই ঘটনার পর হামলা হওয়া জাহাজটির নাবিকেরা সেটি পরিত্যাগ করেছেন এবং একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh