Facebook Twitter Instagram YouTube

মার্কিন হামলার জবাবে ইরানি বাহিনীর পাল্টা আক্রমণ


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ /
মার্কিন হামলার জবাবে ইরানি বাহিনীর পাল্টা আক্রমণ

ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ষষ্ঠ রাতের মতো চালানো মার্কিন বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। এর ফলে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত ভেঙে পড়েছে এবং দুই পক্ষের মধ্যে পুনরায় দৈনিক ভিত্তিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে মার্কিন বাহিনী কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকায় নতুন করে অভিযান চালিয়েছে। ইরানের বৃহত্তম বন্দর এবং গুরুত্বপূর্ণ নৌবাহিনী ও রেভল্যুশনারি গার্ডসের স্থাপনাগুলো এই অঞ্চলে অবস্থিত। সেন্টকম আরও জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক লজিস্টিক অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতাসহ ডজন খানেক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা হয়েছে।

অন্যদিকে ইরান জর্ডানের একটি বিমান ঘাঁটাসহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইরানি বাহিনী জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা করেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে একটি শিশু আহত হয়েছে। এদিকে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় পাঁচটি সেতু, বন্দর খামিরের ট্রেন স্টেশন এবং দক্ষিণ-পূর্ব ইরানের ইরানশহর বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর খামিরের সেতুগুলোতে মার্কিন হামলায় সাতজন নিহত হয়েছেন।

এই উত্তেজনার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালিতে পুনরায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বুধবার থেকে তেহরান প্রণালিতে নিজস্ব অবরোধ শুরু করেছে এবং ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। রয়টার্সের সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত অব্যাহত রাখলে তেহরান লোহিত সাগরের প্রবেশদ্বারে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলমান কর্মকাণ্ডের মুখে চুপ থাকবেন না এবং ইরানকে এর মাশুল দিতে হবে। তবে তিনি কূটনীতির পথ খোলা থাকার কথাও উল্লেখ করেছেন। ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নির্দিষ্ট চ্যানেল নির্ধারণ এবং শুল্ক আদায়ের পরিকল্পনা করছে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, ওমান উপকূল দিয়ে বিকল্প পথ ব্যবহারের মার্কিন কৌশল কার্যকর হবে না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার সম্ভাবনা এবং তেহরান আলোচনায় না ফিরলে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন।

প্রণালির ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণ: ইরান চায় হরমুজ প্রণালি ব্যবহারকারী সমস্ত জাহাজ যেন তাদের উপকূলের কাছাকাছি একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে চলাচল করে। গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকে নির্ধারিত ৬০ দিনের আলোচনা শেষে তারা এই পথে যাতায়াতের জন্য ফি বা শুল্ক আদায় করারও পরিকল্পনা করছে। অন্যদিকে ওয়াশিংটন জাহাজগুলোকে ওমান উপকূলের

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin