Facebook Twitter Instagram YouTube

ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ: আলোচনা যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ / ০
ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ: আলোচনা যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা

ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বিকেলে তিনি তেহরানে অবতরণ করেন। এরপর ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অনলাইন আল জাজিরা জানিয়েছে, এই আলোচনায় যুদ্ধ বন্ধের চেষ্টা থাকবে।

মস্কো জানিয়েছে, কয়েক মাস ধরে চলমান যুদ্ধকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা প্রশমন করার অংশ হিসেবেই এই সফর। তেহরানে ল্যাভরভের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

তেহরানে আসার আগেরদিন রোববার ল্যাভরভ বাহরাইনে অবস্থান করছিলেন। সেখানে তিনি রাশিয়া ও পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) মধ্যে কৌশলগত ডায়ালগ সেশনে অংশগ্রহণ করেন। এই সেশনে জিসিসিভুক্ত সদস্যরা ল্যাভরভের প্রতি আহ্বান জানান যেন রাশিয়া তেহরানের ওপর তাদের প্রভাব বাড়ায়, যাতে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়।

জিসিসির প্রধান জসিম আল বুদাইয়ি জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সদস্য দেশগুলোতে ইরান কমপক্ষে ৭ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সমাপনী বিবৃতিতে ৬টি আরব রাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতের আলোচনায় অন্তর্ভুক্ত করতে রাজি করানোর আহ্বান জানায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin