
যশোরের ঝিকরগাছায় পূজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে পূজো দেখতে বেরিয়েছিল।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়ারা গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) এবং তার ছোট মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
এই দুর্ঘটনায় নসিমনচালক ও তার সহকারীসহ ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর লাশ বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুই সন্তানকে হারিয়ে সাধন কুমারের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :