
ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ত। দিনের অন্যতম প্রধান আকর্ষণ আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। খেলাটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
এছাড়া সিপিএল ২০২৬-এ অ্যান্টিগুয়া ও সেন্ট লুসিয়ার মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৫টায়। এই ম্যাচটি স্টার স্পোর্টস এবং ফ্যানকোড অ্যাপে উপভোগ করা যাবে।
দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দুটি ম্যাচও আজ অনুষ্ঠিত হবে। নারী বিভাগে ট্রেন্ট রকেটস ও সাউদার্ন ব্রেভস মুখোমুখি হবে রাত ৮টায়। এরপর পুরুষ বিভাগে একই দুই দলের লড়াই শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। এই দুটি ম্যাচই স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
আপনার মতামত লিখুন :