Facebook Twitter Instagram YouTube

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ / ০ Views
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) গত ৬ আগস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, যা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh