Facebook Twitter Instagram YouTube

কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তালগাছ রোপণ করলেন এমপি খোকন


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তালগাছ রোপণ করলেন এমপি খোকন

মাদারীপুরের কালকিনিতে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি নিজ হাতে তালগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সরকার গঠনের সাথে সাথেই তারেক রহমান তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। তিনি আরও বলেন, আল্লাহ যদি তারেক রহমানকে সুস্থ রাখেন, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্য খুলে যাবে।

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বারোপ করে অন্যান্য বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেয়ামুল আকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh