Facebook Twitter Instagram YouTube

কটিয়াদীতে ডেঙ্গু সচেতনতায় জামায়াতের মানববন্ধন ও লিফলেট বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ / ০
কটিয়াদীতে ডেঙ্গু সচেতনতায় জামায়াতের মানববন্ধন ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে কটিয়াদী বাজারের রিকশার মোড়ে এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে রিকশার মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বাজারের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরেন। তারা এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি, কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী এবং পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh