
মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের এক কন্যাও আহত হয়েছেন।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫) এবং বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম মিয়া (৪০)। তারা দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। এছাড়া দুর্ঘটনায় নিহত রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) আহত হয়েছেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার এসআই মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হলে দুই চালক গুরুতর আহত হন। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :