Facebook Twitter Instagram YouTube

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ /
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গে ৭৩৯ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮৭০ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh