Facebook Twitter Instagram YouTube

রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ /
রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক পরিস্থিতি এবং তাদের জন্য চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সার্জিও গোর ঢাকায় পৌঁছান। ঢাকায় পৌঁছানোর পর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হচ্ছে। এছাড়া বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এই সাক্ষাতের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin