Facebook Twitter Instagram YouTube

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেহজাবীনের মায়াবী লুক


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ /
নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেহজাবীনের মায়াবী লুক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সবসময়ই দর্শকদের নজর কেড়ে থাকেন। ছোটপর্দার নাটক ও ওটিটি সিরিজের পাশাপাশি সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিয়েছেন মেহজাবীন। ছবিতে দেখা গেছে, তিনি নিউইয়র্কের সুউচ্চ স্থাপনাগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে বিভিন্ন পোজে ছবি তুলেছেন। তার পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপটের মতো।

পোশাকের সঙ্গে মিলিয়ে মেহজাবীন বেছে নিয়েছিলেন মার্জিত হেয়ারস্টাইল ও পরিমিত সাজ। তার আত্মবিশ্বাসী চাহনি, কখনো মুখ ঢেকে হাসা আবার কখনো শুয়ে পোজ দেওয়ার মতো বিষয়গুলো ভক্তদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে প্রিয় তারকাকে এমন গ্ল্যামারাস লুকে দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকে তাকে ‘নীল পরী’ বলেও আখ্যা দিচ্ছেন।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো…’। কালজয়ী হিন্দি সিনেমা ‘কাল হো না হো’-এর সেই নিউইয়র্ক শহরের আমেজ থেকেই যে এই স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা তার ক্যাপশনেই স্পষ্ট হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh