
চীনের অর্থনৈতিক উত্থানের সাহসী রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই। ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ঝু রংজি বিশ্বজুড়ে ‘অর্থনৈতিক জার’ হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে চীন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেরিয়ে এসে অপেক্ষাকৃত উন্মুক্ত ও বাজারবান্ধব অর্থনীতির দিকে যাত্রা শুরু করে। বিশ্বায়ন ও বাজার উদারীকরণের পথে চীনের অগ্রযাত্রায় তার সাহসী সংস্কার ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আপনার মতামত লিখুন :