Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে কোন নেতাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। আজকের স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবেই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor