Facebook Twitter Instagram YouTube

ডিএমপিতে চার কর্মকর্তাকে ডেপুটি পুলিশ কমিশনার পদে পদায়ন


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
ডিএমপিতে চার কর্মকর্তাকে ডেপুটি পুলিশ কমিশনার পদে পদায়ন

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) চার কর্মকর্তাকে ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদায়নকৃত চার কর্মকর্তা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy