Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজব ও খবরের বিষয়ে যা বললেন ফখরুল


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজব ও খবরের বিষয়ে যা বললেন ফখরুল

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র-পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা। ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘এটা নিয়ে এখনই বলার সময় আসেনি। যখন সময় আসবে, তখন সবাই আপনারা জানতে পারবেন।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। তার পদত্যাগের মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাহাবুদ্দিনকে অপসারণের জোর দাবি উঠে আসছে। তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin