
হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়া এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে এই মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এই মশাল মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। মিছিল থেকে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দে’ স্লোগান দেওয়া হয়। এ সময় এনসিপির নেতারা হবিগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন।
আপনার মতামত লিখুন :