Facebook Twitter Instagram YouTube

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ /
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ২ হাজার ৪৯৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ভোতে কোশি ও ত্রিশূলী নদীর বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকারীদের নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সরকারি সংস্থা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা একযোগে দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন। নেপালের সাম্প্রতিক এই বন্যাকে দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালি ও রাশিয়ার ২ জন করে, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন। এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে আরও ২১ জনের জাতীয়তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin