Facebook Twitter Instagram YouTube

নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৬৫ জনের নিয়োগ


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ /
নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৬৫ জনের নিয়োগ

সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষ থেকে মামলা পরিচালনার জন্য নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত এই আইন কর্মকর্তাদের দায়িত্ব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নতুন পরিবর্তনের আগে সেখানে মোট ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy