Facebook Twitter Instagram YouTube

এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো দিকই বিবেচনা করছি। আজকের আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে, তবে অধিকতর আলোচনার প্রয়োজন রয়েছে। তাই এ বিষয়ে আমরা আবারও বসবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী পুনরায় নিশ্চিত করেন যে, এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে পে-স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কোন পদ্ধতি অবলম্বন করবে, তা ঘোষণার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। সরকার খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলেও জানান মন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh