
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। আজ শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং এ বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ও আন্তর্জাতিক প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানা গেছে।
এর আগে গত ৩০ জুলাই সার্জিও গোর ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং পরবর্তীতে গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আপনার মতামত লিখুন :