Facebook Twitter Instagram YouTube

পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নিলেন স্পিকার


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ /
পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নিলেন স্পিকার

দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে জাতীয় সংসদে প্রেসিডেন্টের স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে আসেন তার সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন। এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। প্রেসিডেন্টের পদত্যাগের পর এখন থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে একটি ব্রিফিং করবেন তিনি।

২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রেসিডেন্ট সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে অন্তর্বর্তী সরকার এতদিন প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি। তবে তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন।

গত ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে পরিবর্তনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হলেও বিএনপি’র মতো দলগুলো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পথে হেঁটেছিল। কিন্তু গত মে মাসে লন্ডন সফরের সময় সাহাবুদ্দিনের কর্মকাণ্ড পরিস্থিতি জটিল করে তোলে। গোয়েন্দা তথ্যানুযায়ী, চিকিৎসার জন্য গত ৯ থেকে ১৮ই মে লন্ডন সফরের সময় তিনি দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অনেকে মনে করছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে এই যোগাযোগ সরাসরি শপথ ভঙ্গের শামিল এবং এটি প্রমাণ করে যে তিনি ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছেন। এই তথ্য পাওয়ার পরই সরকারের পক্ষ থেকে তাকে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বিশেষ বার্তা দেয়া হয় এবং জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার ইচ্ছা জানানো হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin