
বাংলাদেশ স্কাউটস সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে দুটি ভিন্ন পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে সম্পন্ন হবে এবং কর্মস্থল হিসেবে যে কোনো স্থান নির্ধারিত থাকতে পারে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের বয়স ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন করার সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া, পরীক্ষার ফি বাবদ ৫১৫ টাকা রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
আপনার মতামত লিখুন :