Facebook Twitter Instagram YouTube

মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান ইরানের সাংস্কৃতিক উপদেষ্টার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান ইরানের সাংস্কৃতিক উপদেষ্টার

মুসলিম বিশ্বকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নতুন করে পাঠ করার পাশাপাশি তার শিক্ষা ও আদর্শকে দৈনন্দিন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা ড. সৈয়দ রুহুল্লাহ হোসেইনি। তিনি বলেন, মহানবী (সা.) কেবল নির্দিষ্ট কোনো জাতি, ভূখণ্ড বা সময়ের জন্য প্রেরিত হননি; তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত, নৈতিকতা, মানবিক মর্যাদা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছেন।

মাজার-ই-শরিফ শহরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. হোসেইনি তার বক্তব্যে বলেন, মহানবী (সা.)-এর জন্মদিন কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়; বরং এটি এমন এক আলোর উদয়ের স্মরণ, যা মানবজাতিকে অজ্ঞতা, নিপীড়ন ও অন্ধকার থেকে মুক্ত করে সঠিক পথের দিশা দিয়েছিল। পবিত্র কোরআনের ‘আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি’—এই আয়াতে কারিমার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নবীজির (সা.) বার্তা মূলত রহমত, তাওহিদ ও মানবিক মর্যাদার বার্তা।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh