Facebook Twitter Instagram YouTube

রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বন্ধ বিমান চলাচল


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ / ০
রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বন্ধ বিমান চলাচল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর বিমানবন্দরটি খালি করে দেয়া হয়েছে এবং সেখানে সকল ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুই আঞ্চলিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তার খাতিরে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।

সর্বশেষ এই হামলার ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরটিতে চালানো হামলায় একজন পাইলটসহ সৌদি আরবের তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। আগের হামলাগুলোর দায় ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা স্বীকার করলেও, শনিবারের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা জারি করেছে। এতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকাতে সরকারি বাহিনীর সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin