
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির সন্ত্রাসী হামলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
আপনার মতামত লিখুন :