Facebook Twitter Instagram YouTube

সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ /
সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দলসহ সমাজের সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, তারা এমন একটি সংশোধনী গ্রহণ করতে চান যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং বিবর্তনমূলক কার্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয় তারা সংস্কার প্রক্রিয়ায় ধারণ করবেন। তিনি বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে পাঁচটি নাম দেওয়ার কথা থাকলেও তা এখনো পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে, বিরোধী দল বিষয়টি অনুধাবন করে তাদের নাম প্রদান করবে এবং তাদের সঙ্গে আলোচনা সম্ভব হবে।

কমিটির সভাপতি আরও জানান, বিরোধী দলের সদস্যদের পরামর্শ গ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত থাকবে। তারা সভায় এসে বা লিখিতভাবে তাদের মতামত জানাতে পারবেন। সবার মতামত গ্রহণ করে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করাই কমিটির লক্ষ্য। সংবিধান সংশোধনে কোনো চ্যালেঞ্জ দেখছেন না জানিয়ে তিনি বলেন, তারা সবার কথা শুনতে প্রস্তুত এবং অত্যন্ত উদার ও উন্মুক্ত মনোভাব নিয়ে কাজ করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে বিনির্মাণ করা এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার জন্য সংবিধানেই এসব বিষয় সংরক্ষণ করতে হবে। আলোচনার সময়সূচী প্রসঙ্গে তিনি বলেন, কাদের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে তা নির্ধারণ করা হচ্ছে। পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করলে কমিটি সবার সাথেই কথা বলবে।

জুলাই সনদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো গ্রহণ করা হবে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে এবং নির্বাচন ইশতেহারের বিষয়গুলোও আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। জুলাই সনদে প্রতিফলিত হয়নি এমন আলোচিত বিষয়গুলো নিয়েও পুনরায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৪৮ দফার মধ্যে অনেক কিছু আছে। আমরা একমত হয়েছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে যেগুলো আছে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচন ইশতেহারে আছে, সেগুলোও আমরা ধা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin