
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. আবু তালেবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৩ আগস্ট) তাকে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সহকারী শিক্ষক মো. আবু তালেব (ইনডেক্স-৯১১৩৪৭৩৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করেছেন। তার এই কর্মকাণ্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :