
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার সকাল ১০টায় রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবুর নিজ বাড়িতে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহ্বায়ক জাহেদুল ইসলাম লাবু এবং জুলাই যোদ্ধা রফিক শাহ্।
এছাড়া এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
আপনার মতামত লিখুন :