
মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার ১৪ জুলাই ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। তিনি আরও জানান, দুই দিন আগে তাদের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইরান জানায় যে তারা এ বিষয়ে আরও আলোচনা করতে আগ্রহী।
এর আগে সোমবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন যে, সোমবার রাত এবং মঙ্গলবার তারা ইরানের ওপর শক্ত আঘাত হানবেন।
আপনার মতামত লিখুন :