Facebook Twitter Instagram YouTube

তরুণদের নেতৃত্ব বিকাশে বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন সোপ-আর-স্টারস


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ /
তরুণদের নেতৃত্ব বিকাশে বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন সোপ-আর-স্টারস

তরুণদের নেতৃত্ব বিকাশ এবং আগামীর ব্যবসায়িক উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসর সম্পন্ন করেছে। ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ৬টি দল অংশগ্রহণ করে।

চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘সোপ-আর-স্টারস’। বিজয়ী এই দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের মির রামিসা রাইয়ান রোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটির শিক্ষার্থীদের দল ‘লকড আউট’ প্রথম রানারআপ এবং আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিইউপি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ‘ব্রেকিং গুড’ দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ৩০ জুলাই আয়োজিত এই চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরেন। তাদের এই সমাধানগুলো মূল্যায়নের দায়িত্বে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, সিবিডি হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন।

ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির জানান, চেনা গণ্ডি ভেঙে যারা সাহসী ভাবনা বাস্তবায়ন করতে চায়, তাদের এগিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে তরুণদের নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হয়েছে। প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া, নিবিড় বুটক্যাম্প ও ওয়েবিনার শেষে সফল প্রার্থীরা ইউনিলিভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন, যার মধ্যে এন্ট্রি-লেভেল পদ এবং ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy