
সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য প্রধানত দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর একটি সেমিনারে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা নেই, বরং তা প্রকৌশলীদের পরিকল্পনার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়। তবে রাজধানীর অনেক এলাকায় নিয়ম বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) না মেনেই সড়ক ও অবকাঠামো ঘিরে আবাসন গড়ে তোলা হচ্ছে, যা নগর পরিকল্পনায় বড় সীমাবদ্ধতা সৃষ্টি করছে।
বিপুল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সরকার বর্তমানে ছোট পরিসরের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে মনোযোগ দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি নগরবাসীকে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিধিমালা মেনে চলার আহ্বান জানান।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশা প্রণয়নের সময় অবশ্যই সোলার সিস্টেম রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :