Facebook Twitter Instagram YouTube

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ /
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপ সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার এই সফরের জন্য প্রেসিডেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি এবং মানুষে মানুষে যোগাযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া উভয় পক্ষ তাদের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh