Facebook Twitter Instagram YouTube

বিদেশিদের জন্য ভিসা নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ /
বিদেশিদের জন্য ভিসা নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা

সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম সভায় 'ভিসা নীতিমালা-২০২৬'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই নীতিমালার আওতায় বিদেশিদের জন্য বিদ্যমান ৩৩ ধরনের ভিসার পরিবর্তে ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ (এফডিআই), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা (রেসিপ্রসিটি) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এই ভিসা পদ্ধতিকে নিরাপদ, গতিশীল ও সহজ করা হয়েছে।

নতুন এই নীতিমালার ভিত্তিতে পূর্ববর্তী ভিসা সংক্রান্ত সকল সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ সমন্বিতভাবে এই নতুন ভিসা নীতিমালা বাস্তবায়ন করবে।

এতে বলা হয়, ভিসা নীতিমালা, ২০০৬-এ ভিসার ক্যাটাগরি ৩৩টি ছিল, ভিসা নীতিমালা, ২০২৬-এ ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy