দেশের বিভিন্ন জেলায় একের পর এক টার্গেট কিলিংয়ের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এসব হত্যাকাণ্ডের ধরন ভিন্ন—কখনো প্রকাশ্যে দিনদুপুরে, আবার কখনো রাতের আঁধারে টার্গেট করে গুলি করে বা কুপিয়ে হত্যা করা হচ্ছে।
ভুক্তভোগীদের তালিকা থেকে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষও বাদ পড়ছেন না। গত ১০ দিনে দেশে অন্তত সাতজনকে এভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং অপরাধী দমনে কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে জনমনে নানা প্রশ্ন ও শঙ্কার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :