Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি খোরশেদ আলম।


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ২:২৬ পূর্বাহ্ণ /
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি খোরশেদ আলম।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন মোহা. খোরশেদ আলম। তিনি স্থানীয় লিটল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টিমেট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এক্সটল (বাংলাদেশ) লিমিটেডের এমডি জামিলুর রহমান।

বিসিসিসিআইয়ের তিনটি জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন চায়না গোল্ডভিউ রিসোর্স কোম্পানির এমডি হান জিংচাও, ইনভেস্টরস সার্ভিস কোম্পানির চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান ও শ্লিড প্রো ইন্টিগ্রেটেড সিউরিটির এমডি জি এম কামরুল ইসলাম। সংগঠনটির নবনির্বাচিত চার সহসভাপতি হলেন ইউনিভেঞ্চারস লিমিটেডের এমডি মোহা. হাফিজুর রহমান খান, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডির এমডি চাও চোংচোং, এআরকে কনসালট্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি খন্দকার আতিকুর রহমান ও এমথ্রি গ্রুপের স্বত্বাধিকারী মাসুদ আলী খান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাজিবা বিজনেস সলিউশনসের চেয়ারপারসন নাসিমা জাহান বিজলী।

নতুন সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বাধীন বিসিসিসিআইয়ের ২৪ সদস্যের কমিটি গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছে। তার আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মোহা. খোরশেদ আলম নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।

বিসিসিসিআই আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চেম্বারের প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগিস মুরশিদা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। গত মার্চে বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে এই সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেয়।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন স্পোটর্স ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ফারহান আহমেদ খান, ইউনিয়ন ইনস্যুরেন্সের এমডি তালুকদার মো. জাকারিয়া হোসেন, ব্লুবেরি করপোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, হেবেই উইলসন টেক্সটাইলের এমডি জিন্নাতুল ইসলাম, ডাইসিন-কেম ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ আমানুর রহমান, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকসের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এস এস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সেলিমুজ্জামান মোল্লা, এস এল ইনোভেটিভ ইন্ডাস্ট্রিজের এমডি সান পিন, সেফসি বাংলাদেশের এমডি এ টি এম আলতাফ হোসেন, ট্রানস টিমের পরিচালক মো. কামরুজ্জামান, হুলং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির চেয়ারম্যান মো. রাকিবুল হক, মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের এমডি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সিনোক সেলিং টেকনোলজির স্বত্বাধিকারী আসিফ হক, ট্রায়াম্ফ অ্যাগ্রোর এমডি এস এম মুস্তফা জালাল।