Facebook Twitter Instagram YouTube

সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানের বিষয়টি নির্ধারণ হবে বুধবার


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানের বিষয়টি নির্ধারণ হবে বুধবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা ও তার সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টি নিয়ে বুধবার আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এই দিন নির্ধারণ করেন। এই আদেশের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে যে, তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না।

এর আগে সরোয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখার আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে তা সম্পন্ন না হওয়ায় আদালত নতুন করে আদেশের দিন ধার্য করেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তার প্রতিদ্বন্দ্বী নুরুল আমীন ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে। পরবর্তীতে হাইকোর্ট ওই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। ওই রায়ের বিরুদ্ধে নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy