Facebook Twitter Instagram YouTube

সৌদির আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা প্রতিহত, দায় স্বীকার হুতিদের


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
সৌদির আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা প্রতিহত, দায় স্বীকার হুতিদের

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধেয়ে আসা একাধিক চালকহীন বিমান বা ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরাকের ভূখণ্ড থেকে আসা এই ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় বলে রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইরাকে সক্রিয় থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলার পেছনে জড়িত ছিল। আরামকোর গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে নিশানা করেই এই আক্রমণ চালানো হয়েছিল বলে তাদের দাবি।

তবে এই ঘটনার পর হামলার দায় নিয়ে ভিন্ন দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় এই হামলাটি তারাই চালিয়েছে। দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবেই আরামকোর স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর জড়িত থাকার বিষয়ে সৌদি সরকারের অভিযোগ এবং পরবর্তীতে ইয়েমেনের হুতিদের দায় স্বীকারের মধ্য দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh