
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অসাধু ব্যবসায়ী, মাফিয়া ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে তিনি সাধারণ মানুষকে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন,
নরসিংদীতে কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই! আসন্ন রমজানে যারা কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভারী করার স্বপ্নে আছেন, সাবধান।
তিনি আরও উল্লেখ করেন, রমজানকে ঘিরে যাতে কোনো অসাধু সিন্ডিকেট কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে তিনি সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। বাজারে চলমান অনিয়ম ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ সরাসরি জানানোর জন্য তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন।
সংসদ সদস্য জানান,
www.khairulkabirkhokon.com) ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভিযোগ জমা দিতে পারবেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে এমপি খোকন বলেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :