
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই সরকারি আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২১ আগস্ট চৌধুরী আশিককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন এই আইনের আওতায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশের বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং বিনিয়োগসংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয়ের কাজ করবে।
আপনার মতামত লিখুন :