
নরসিংদী জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় হ্যালো নরসিংদী পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন –এর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী সিদ্ধান্ত ও নিরপেক্ষ ভূমিকার কারণে পুরো নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ভোটের দিন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশ বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
নির্বাচন চলাকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এতে ভোটার উপস্থিতি ও সাধারণ মানুষের আস্থাও ছিল চোখে পড়ার মতো।
সুন্দর এই নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি হ্যালো নরসিংদী পরিবারের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
আপনার মতামত লিখুন :