Facebook Twitter Instagram YouTube

অপরাধ নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ পঞ্চগড়


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ /
অপরাধ নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ পঞ্চগড়

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পুলিশের সামগ্রিক কার্যক্রমের ভিত্তিতে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার জুলাই মাসের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সার্বিক মূল্যায়নে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় পুলিশকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা গেছে, গত জুলাই মাসে পঞ্চগড় জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই পঞ্চগড় জেলা এই সম্মান অর্জন করেছে।

এদিকে, রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় পুলিশের এই শ্রেষ্ঠত্বকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও কার্যকর পুলিশি তৎপরতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পঞ্চগড়ের সাধারণ মানুষ। এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, “আমরা পুলিশ বাহিনী জনগণের সেবার জন্য কাজ করি। আমি পঞ্চগড় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি এ জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করার। আমি সবার সহযোগিতা কামনা করছি।”

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন ৮টি জেলার জুলাই মাসের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড,আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh